প্রতিষ্ঠাতা ও পরিচালক

মুহাম্মদ নেজাম উদ্দীন ( প্রতিষ্ঠাতা )

  • যোগ্যতা: কামিল হাদিস ও কামিল ফিকহ
  • ফোন নম্বর: 01817-734178
  • ইমেইল: nezam4214@gmail.com
  • ঠিকানা: ফকির মুহাম্মদ সারেং বাড়ী, কুলগাঁও, জালালাবাদ- ৪২১৪, বায়েজিদ, চট্টগ্রাম।
  • প্রতিষ্ঠাতার বাণী

    ألله رب محمد صلى عليه وسلما __نحن عباد محمد صلى عليه وسلما،  وبعد!

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!

    তাজুশ শরীয়াহ্ দর‌সে নিযামী মাদরাসা' আরবী ভাষা ও ইসলামী বিষয়ে উচ্চশিক্ষার একটি ব্যতিক্রমধর্মী বিদ্যাপীঠ হি‌সে‌বে গ‌ড়ে তোলার মহান ল‌ক্ষ্যে প্র‌তিষ্ঠা করা হয়। জ্ঞান-‌বিজ্ঞা‌নের চরম উন্ন‌তির এ যু‌গে  আধু‌নিক ও ইসলামী শিক্ষার বিভিন্ন বিষয়ে আমাদের শিক্ষার্থীদের মধ্যে আরো বহুমুখী দক্ষতা বৃদ্ধির প্রয়োজন বি‌বেচনায় তাজুশ শরীয়াহ্ তার শিক্ষাক্রম প্রস্তুত করেছে। ‌‌বি‌শেষত হিজ‌রি চতুর্দশ শতাব্দির মহান মুজা‌দ্দিদ ইমাম আ'লা হযরত আহমদ রেযা খান বেরলভী রহমাতুল্লা‌হি আলাই‌হির শিক্ষানী‌তি ও প্রদ্ধ‌তির আ‌লো‌কে ইসলামী শিক্ষাদর্শ‌নের চর্চা ও অনুশীলন করা হ‌লে আমাদের শিক্ষা সার্বিকভাবে এবং ইসলামী শিক্ষা বিশেষভাবে আরো সমৃদ্ধ হবে, এমনটা আমাদের প্রত্যাশা। এ ই‌চ্ছে পূরণ এবং এ দে‌শের সুন্নী সমা‌জে শিক্ষার ক্ষেত্রে যে অনগ্রসরতা আছে তা দূরীকরণে বহুবিধ শিক্ষামূলক কর্মসূচির গ্রহ‌ণের মাধ্য‌মে দ্বী‌নি ও বু‌দ্ধিবৃ‌ত্তিক নেতৃত্ব তৈরী করার জন্য এ প্র‌তিষ্ঠা‌নের যাত্রা শুরু হয়।

    এ মহৎ লক্ষ্য অর্জ‌নে মহান আল্লাহ রব্বুল আলামীনের কাছে তাও‌ফিক কামনা করছি। সা‌থে সবার সুন্দর পরামর্শ ও  সা‌র্বিক সহ‌যো‌গিতার প্রত্যাশা রা‌খি। আমীন 

    বিনীত

    মুহাম্মদ নেজাম উদ্দীন
    প্রতিষ্ঠাতা, তাজুশ শরীয়াহ্ দর‌সে নিযামী মাদরাসা

    হোয়াটসাঅ্যাপ চ্যাট
    মেসেঞ্জার চ্যাট